1:32 am, Sunday, 15 March 2026

বান্দরবানের ৩ উপজেলায় ভোট স্থগিত : ইসি সচিব

ডেস্ক রিপোর্ট ::নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, যৌথ অভিযান চলমান থাকায় বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। উপজেলাগুলো হলো- রুমা, থানচি ও রোয়াংছড়ি।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে তিনি এ কথা বলেন।

আজ মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে উপজেলা নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য দেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৈঠকে কমিশনার আহসান হাবিব খান, আনিছুর রহমান, মো. আলমগীর, রাশেদা সুলতানাও অংশ নেন। এ ছাড়া নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমসহ নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে ইটালী প্রবাসীর বাগান বাড়ীতে দুর্বৃত্তের আগুন : নিরাপত্তা চান ইটালী প্রবাসী

বান্দরবানের ৩ উপজেলায় ভোট স্থগিত : ইসি সচিব

Update Time : 07:45:22 am, Tuesday, 23 April 2024