9:49 am, Monday, 18 May 2026

বাবা-মা-বোনের পর এবার কোভিড পজিটিভ দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক :: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোন। সম্প্রতি তার কোভিড-১৯ টেস্ট করা হলে তা পজিটিভ এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মঙ্গলবার (৪ মে) অভিনেত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে বেঙ্গালুরুতেই আছেন।

মঙ্গলবার সকালেই খবর মিলেছিল, দীপিকা পাড়ুকোনের বাবা ও সাবেক ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন (৬৫) কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। সন্ধেবেলাই দীপিকার করোনা সংক্রমণের দুঃসংবাদ এলো।

১০ দিন আগে প্রকাশ, তার স্ত্রী উজালা এবং তাদের মেয়ে (দীপিকার ছোট বোন) আনিশার করোনার উপসর্গ দেখা দেয়। এরপর তারা করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

হযরত মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকীর হাতে কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন প্রসেনজিৎ।

বাবা-মা-বোনের পর এবার কোভিড পজিটিভ দীপিকা পাড়ুকোন

Update Time : 07:03:31 am, Wednesday, 5 May 2021