কুলাউড়া প্রতিনিধি :: জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে যুবদল বাহরাইন আহবায়ক কমিটির অর্থায়নে মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্ত শতাধিক মানুষের মাঝে ত্রাণ সহায়তা (চাল, আলু, পেয়াজ, ওর স্যালাইন) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) বিকেলে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের চিলারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, কাদিপুর ইউনিয়নের ছকাপন বাজার, কুলাউড়া পৌরসভার শিবির বিহালা এলাকায় উপজেলা ও পৌর যুবদলের সার্বিক তত্ত¡াবধানে দূর্গত মানুষের মাঝে এ ত্রাণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খাঁন, সিনিয়র যুগ্ম আহবায়ক কাওছার আহমেদ নিপার, পৌর যুবদলের আহবায়ক ফয়েজ উদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মুসা আহমেদ সুয়েট, কাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি তাজুল ইসলাম, কাদিপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল আহমদ, যুগ্ম আহবায়ক বিধান দেব বাধন, হাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ছাত্রনেতা তারেক হাসান প্রমুখ।
3:51 pm, Thursday, 13 August 2026
News Title :
বাহরাইন যুবদল আহবায়ক কমিটির অর্থায়নে কুলাউড়ায় শতাধিক পরিবারে ত্রাণ বিতরন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:55:09 pm, Wednesday, 29 June 2022
- 782 Time View
Tag :
Popular Post




























