বিশেষ প্রতিবেদক: মৌলভীবাজার ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সদস্য মতিন বকসকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ৪ জানুয়ারি ২০২৬ তারিখ তাহার পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তিনি সাবেক সভাপতি থানা যুবদল ১৯৮৮, জেলা যুবদলে যুগ্ম সম্পাদক ১৯৯৬, সাধারণ সম্পাদক জেলা যুবদল ২০০১, সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় যুবদল ২০১১, দায়িত্ব সিলেট বিভাগ সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি ২০১৯, সদস্য আহবায়ক কমিটি সদ্য মৌলভীবাজার জেলা। প্রথম কারাবাস ১৯৯৮ হরতাল থেকে, ২০১১সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিযার বাড়ী উচ্ছেদ হওয়ায় হরতাল আহবান করলে ২৫ নভেম্বর ২০১১ বাড়ী থেকে গ্রেফতার হন।
২০১৫ পুলিশ এস্ট মামলা গ্রেফতার হন। ২০১৭ কোর্টের ওয়ারেন্টে বিভাগীয় নেতাদের সাথে মামলায় কারাগারে যান। ২০২৪ বৈষম্য বিরোধী আন্দোলনের সময় লেখালেখি জন্যে মুক্তি পান রাজবন্দী হিসাবে নির্বাহী আদেশে। সামাজিক কর্মকান্ডে জড়িত বিচার শালিস, সাংবাদিকতা, শিক্ষার সাথে জড়িত রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক 



























