1:50 pm, Sunday, 14 June 2026

বিএনপি চোখে সর্ষে ফুল দেখছে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট :: দেশের মানুষ করোনা-পরবর্তী সময়ে নিজেদের অবস্থান পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে কাজ করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশের অর্থনীতিতে এখন ফিরে আসছে চাঙ্গা ভাব। বিএনপি আন্দোলন ও নির্বাচনে অব্যাহত ব্যর্থতায় এখন চোখে সর্ষে ফুল দেখছে।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) তার বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

অপরাজনীতির চর্চার কারণে বিএনপির রাজনৈতিক ভবিষ্যত আজ প্রশ্নবিদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

দেশে নাকি দম বন্ধ করা পরিবেশ বিরাজ করছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন দেশ ঠিকই আছে, আসলে দম বন্ধ করা পরিস্থিতি বিরাজ করছে বিএনপির রাজনীতিতে।

ওবায়দুল কাদের বলেন, অব্যাহত মিথ্যাচার বিএনপির চলার পথকে স্বয়ংক্রিয়ভাবে অবরুদ্ধ করে দিচ্ছে। বিএনপির রাজনীতিই এখন স্বার্থ ও ক্ষমতার দ্বন্দ্বে চক্রাবদ্ধ। এ পরিস্থিতি থেকে বের হতে গিয়ে নেতিবাচক রাজনীতির কারণে তারা এখন সমস্যার আরও গভীরে চলে যাচ্ছে।

তিনি বলেন, বিএনপিই এদেশে একমাত্র চিহ্নিত রাজনৈতিক অপশক্তি, তারাই ক্ষমতালোভি দল।

তিনি বেলন, বিএনপিই মানুষের অধিকার হরণকারী এক ফ্যাসিবাদি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন তারা ক্ষমতায় ছিল। গণতন্ত্র রক্ষার নামে তাদের যে মুখরোচক বক্তব্য তার আড়ালে উঁকি মারে ভোটারবিহীন নির্বাচন এবং কারফিউ গণতন্ত্র।

বিএনপি নেতারা কথায় কথায় গুমের কথা বলেন, অথচ তাদের শাসনামলে অপারেশন ক্লিন হার্টে যাদের অপহরণ, গুম আর নির্বিচারে হত্যা করা হয়েছে- সে কথা তারা একবারও বলে না, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্মরণ করিয়ে দিয়ে বিএনপি নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, চট্টগ্রামে তাদেরই দলের নেতা জামাল উদ্দিনকে কারা গুম করে হত্যা করেছিল?

তিনি বলেন, বিএনপি নেতারা রাতদিন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন, আর কথায় কথায় বলেন সরকার নাকি কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন। রক্তকণায় যাদের অনিয়ম, লুটপাট তারা শেখ হাসিনা সরকারের কোনো ভালো কাজ সহ্য করবে না, এটাই স্বাভাবিক বলেও জানান।

Tag :
About Author Information

Sirajul Islam

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

বিএনপি চোখে সর্ষে ফুল দেখছে : ওবায়দুল কাদের

Update Time : 08:15:57 am, Tuesday, 19 April 2022