1:25 am, Wednesday, 13 May 2026

বিএনপি-জামায়াত বরাবরই ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত : কাদের

রাজনীতি ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে না এলে তাদের সাথে সহাবস্থান সম্ভব নয়। বিএনপি-জামায়াত বরাবরই ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সংগঠিত হতে হবে। বিএনপির ইতিহাসই হচ্ছে আওয়ামী লীগের সাথে শত্রুতা করা। ফলস্বরূপ দলগত ও ব্যক্তিগতভাবে তাদের পারস্পরিক শ্রদ্ধার জায়গা নষ্ট হয়েছে।

আজ সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ৬ দফা দিবস এবং আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সৈনিক লীগের আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

শুধু মুখে না, কাজেও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে সৈনিক লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, সৈনিক লীগের সম্মেলন হওয়া দরকার। এতে সংগঠনে নতুন নেতৃত্ব আসবে এবং মূল দলের ভ্রাতৃপ্রতিম বা সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি পাবে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার একজন মানবিক, দূরদর্শী ও কর্মঠ প্রশাসকের বিদায়

বিএনপি-জামায়াত বরাবরই ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত : কাদের

Update Time : 08:04:32 am, Monday, 14 June 2021