12:38 pm, Tuesday, 16 December 2025

বিএনপি নেতা যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেনের বাড়িতে পুলিশের অভিযান

স্টাফ রিপোর্টার: জেলার মৌলভীবাজার সদর উপজেলাধীন কনকপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৌলভীবাজার টু সিলেট গামী পাকা রাস্তার উপর নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বর্তমান বিরোধীদলীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতৃবৃন্দ বিগত পাঁচ নভেম্বর দুই হাজার তেইশ খ্রিষ্টাব্দ রাত নয় ঘটিকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বিরোধীদল আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করবে না বলে বক্তব্য দেন বিএনপি নেতাকর্মীরা। দেশের মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে এই পাতানো এক তরফা জাতীয় সংসদ নির্বাচনে না যাওয়ার জন্য আহব্বান করেছে বিএনপি’র নেতাকর্মীরা। উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতা কর্মীরা পাকা রাস্তার  উপর মাঝখানে গাছের টুকরা ফেলে গাড়ি চলাচল বন্ধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। উক্ত ঘটনায় স্থানীয় এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলের মৌলভীবাজার সদর উপজেলার একত্রিশ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও ত্রিশ থেকে পয়ত্রিশ জনকে অজ্ঞাত আসামী দিয়ে মৌলভীবাজার সদর মডেল থানার এসআই মাহবুবুল আলম বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সালের ১৫(৩)/২৫(ডি) ধারায় গত ছয় নভেম্বর একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সদস্য বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেনকে আসামী করা হয় এবং বিগত ২০২২ খ্রিঃ ১৩ নভেম্বর মৌলভীবাজার মডেল থানার মামলা নং-১৬, জি আর ৩৩৬/২০২২ (সদর) একটি রাজনৈতিক মামলার আসামী করা হয়। খোঁজ নিয়ে জানা যায় মৌলভীবাজার সদর উপজেলার পাঁচ নম্বর আখাইলকুড়া ইউনিয়নের রায়পুর গ্রামের জনাব শুভা মিয়ার ছেলে জাকির হোসেন স্বপরিবারে বর্তমানে যুক্তরাজ্য অবস্থান করিতেছেন। তিনি পাঁচ নম্বর আখাইলকুড়া ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের নির্বাচিত বর্তমান সদস্য। তিনি বিগত ২০১৬ খ্রিঃ প্রথমবার এবং ২০২১ খ্রিঃ ২য় বার ইউপি সদস্য নির্বাচিত হয়ে বর্তমান পর্যন্ত দায়িত্ব পালন করতেছেন। সরকারি সংশ্লিষ্ট দপ্তর থেকে ছুটি নিয়ে স্বপরিবারে বেড়াতে বিগত নয় জানুয়ারী যুক্তরাজ্য চলে যান এবং বর্তমানেও তিনি স্বপরিবারে যুক্তরাজ্য আছেন। তিনি দেশে বর্তমান বিরোধী দলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মৌলভীবাজার জেলা শাখার সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মৌলভীবাজার সদর উপজেলা শাখার বর্তমান সদস্য। জানা যায় জনাব জাকির হোসেন এর নির্বাচনী প্রতিদন্ধী তার নীজ এলাকা পাঁচ নম্বর আখাইলকুড়া ইউনিয়ন শাখার বর্তমান ক্ষমতাশীন দল যুবলীগের সাধারন সম্পাদক ফয়ছল আহমদ এবং বাংলাদেশ আওয়ামীলীগ পাঁচ নম্বর আখাইলকুড়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন বর্তমান ক্ষমতাশীন সরকার দলীয় ক্ষমতার প্রভাব খাটাইয়া জনাব জাকির হোসেন সহ তার পরিবারকে ক্ষতিগ্রস্থ করার উদ্দেশ্যে বিভিন্ন মামলায় ষড়যন্ত্রমূলক আসামী করেছেন। উল্লেখ্য যে, যুবলীগ নেতা ফয়ছল আহমদ ও আওয়ামীলীগ নেতা বেলাল হোসেন গত ২০২১ খ্রিঃ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নয় নম্বর ওয়ার্ডে সদস্য পদে জনাব জাকির হোসেনের সাথে প্রতিদ্বন্ধীতা করে পরাজিত হয়ে একের পর এক জাকির হোসেন ও তার পরিবারের ক্ষতি করার জন্য লেগে আছেন এবং জনাব জাকির হোসেনের জমি দখল করার চেষ্টা করিতেছেন। জি আর ৩৩৬/২০২২ (সদর) মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু থাকায় পুলিশ তাকে গ্রেতার করার জন্য খোঁজিতেছে। উভয় মামলায় জনাব জাকির হোসেনকে গ্রেফতার করার জন্য ইতিমধ্যে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ একাধিকবার তার বাড়িতে অভিযান পরিচালনা করিয়াছে। কিন্তু তিনি দেশে না থাকায় পুলিশ জনাব জাকির হোসেনকে গ্রেফতার করতে পারে নাই। বর্তমানে জনাব জাকির হোসেনের পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভোগিতেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শহিদদের স্বরণে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ

বিএনপি নেতা যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেনের বাড়িতে পুলিশের অভিযান

Update Time : 11:34:43 am, Wednesday, 20 March 2024