11:34 am, Monday, 19 January 2026

বিএনপি মিথ্যাচারের দলে পরিণত হয়েছে : হানিফ

ডেস্ক রিপোর্ট : মিথ্যাচার আর সরকার পতনের আন্দোলন বাদ দিয়ে বিএনপিকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানালেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া শহরে নিজ বাসভবনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার সময় আসছে। এখন তারা মিথ্যাচার করছে যে, তাদের নাকি এক লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু তালিকা চাইলে দিতে পারে না। এর আগে একবার তালিকা দিয়েছিল ৭০০ জনের। এদের প্রত্যেকের বিরুদ্ধে নাশকতা, জ্বালাও-পোড়াও, আগুন সন্ত্রাসের মামলা রয়েছে।

তিনি আরও বলেন, যে দলটার জন্মই অবৈধপন্থায়, যে দলটার শুরুই হয়েছিল মিথ্যাচার দিয়ে। তারা এখন মিথ্যাচারের দলে পরিণত হয়েছে। এটাই তো স্বাভাবিক। তবে এসব মিথ্যাচার করে, মানুষকে বিভ্রান্ত করা যাবে না।

এ সময় বাংলাদেশের গণতন্ত্র নিয়ে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন প্রসঙ্গে হানিফ বলেন, আমেরিকা গণতন্ত্র তাদের নিজেদের মতো দেখছে। তাদের গণতন্ত্রের সংজ্ঞা আগে বুঝতে হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

বিএনপি মিথ্যাচারের দলে পরিণত হয়েছে : হানিফ

Update Time : 08:52:37 am, Sunday, 17 September 2023