1:39 pm, Sunday, 14 June 2026

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে ফের শোয়েব মালিকের বিয়ে!

ডেস্ক রিপোর্ট::পাল্টাপাল্টি স্ট্যাটাস, বিভিন্ন ইঙ্গিত আর জল্পনা-কল্পনা ছাপিয়ে শেষ পর্যন্ত নতুন সম্পর্কের পথেই হাঁটলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। দুদিন আগেই তার স্ত্রী ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা বিচ্ছেদ গুঞ্জন উসকে দেন। এরপরেই বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন শোয়েব মালিক। নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন বিয়ের কথা। পাত্রী পাকিস্তানের মেকআপ আর্টিস্ট, মডেল ও অভিনেত্রী সানা জাভেদ। বিয়ের পরপরই সানা নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টেও পরিবর্তন এনেছেন। এখন তার নাম সানা শোয়েব মালিক। বিয়ের ছবি প্রকাশ করে শোয়েব মালিক কুরআনের একটি আয়াত ক্যাপশনে জুড়ে দিয়েছেন। যেখানে লেখা, ‘নিশ্চয় তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।’ ২০১২ সাল থেকে অভিনয় জগতে বিচরণ অভিনেত্রী সানা জাভেদের। এটি দ্বিতীয় তার বিয়ে। ২০২০ সালে উমের জাসওয়ালকে বিয়ে করেছিলেন, কিন্তু বেশিদিন সেই বিয়ে টেকেনি। তাদের বিচ্ছেদ হয়ে যায়। পরে দুজনেই নিজ নিজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একে অপরের ছবি ডিলিট করে দেন। পরে খবর আসে দুজনেরই ডিভোর্স হয়ে গিয়েছে। অন্যদিকে, সানা জাভেদের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হওয়া শোয়েব এর আগে বিয়ে করেছেন আরও ২টি। আয়েশা সিদ্দিকীর পর ২০১২ সালে তিনি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন। আয়েশার সঙ্গে ডিভোর্স হলেও সানিয়ার সঙ্গে শোয়েবের ছাড়াছাড়ি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোয়েব মালিক আর সানিয়া মির্জার সম্পর্ক ভেঙে যাচ্ছে, এমন গুঞ্জন চলেছে অনেক দিন ধরে। এ বিষয়ে শোয়েক কিংবা সানিয়া কেউই মুখে খোলেননি। ২০১০ সালে বিয়ে হয়েছিল সানিয়া এবং শোয়েবের। তাঁদের আলাপ হয়েছিল অস্ট্রেলিয়ায়। শোয়েব গিয়েছিলেন পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলতে। আর সানিয়া সেই সময় ব্রিসবেন ইন্টারন্যাশানল খেলতে গিয়েছিলেন সেই দেশে। ব্রিসবেনেই পরিচয় হয় তাঁদের। সেই আলাপ পরে প্রেমের সম্পর্কে পরিণত হয়। ২০১০ সালে বিয়ে করেন তাঁরা। তাঁদের এক সন্তানও রয়েছে। যদিও এখন সানিয়া এবং শোয়েবের সম্পর্কে জটিলতা চলছে। বুধবার সানিয়ার একটি পোস্টে বিচ্ছেদের ইঙ্গিত ছিল। সানিয়ার যে পোস্ট করেছিলেন তার অর্থ, ‘‘বিয়ে কঠিন। বিচ্ছেদও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। স্থূলতা ভাল নয়। ফিট থাকাও কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। ঋণের মধ্যে থাকা কঠিন। অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। যোগাযোগ রাখা কঠিন। যোগাযোগ না রাখাও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। জীবন কখনও সহজ নয়। এটা সব সময় কঠিন। কিন্তু আপনি আপনার কঠিনটা বেছে নিতে পারেন। বেছে নিন।’’

Tag :
About Author Information

Sirajul Islam

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে ফের শোয়েব মালিকের বিয়ে!

Update Time : 07:30:29 am, Saturday, 20 January 2024