স্টাফ রিপোর্টার : বিজয়ের দুই দিনের মাথায় সিলেট বিভাগে সর্বাধিক ব্যবধানে বিজয়ী ধানের শীষের প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী নিজের হাতে খুলতে শুরু করেছেন তার পোষ্টার ও ভেনার।
শবিবার বিকেল ৩টায় তিনি শ্রীমঙ্গল হবিগঞ্জ রোড লালবাগ, সবুজবাগ এলাকায় নিজের হাতে পোষ্টার খুলেন এবং তার দুই উপজেলার সকল নেতাকর্মীদের আহবান জানান স্ব স্ব এলাকার পোষ্টার ভেনার খুলে ফেলার জন্য।
তিনি বলেন, শ্রীমঙ্গল কমলগঞ্জ একটি পর্যটন এলাকা । এই এলাকায় অনেক পর্যটকের আগমন ঘটে। সৌন্দর্য দেখতে এসে মানুষ যেন সৌন্দর্যই উপভোগ করে তাই আমি নিজেই আমার ভেনার পোষ্টার অপসারণ শুরু করে আমাদের দলীয় কর্মীদের অনুরোধ করেছি স্ব স্ব এলাকায় তা খুলে ফেলতে।
এ ব্যপারে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক মো: ইয়াকুব আলী জানান, নব নির্বাচিত সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান প্রকৃত অর্থেই তিনি একজন সুন্দর মনের মানুষ। নির্বাচনের একদিনের মাথায় এলাকাকে পরিচ্ছন্ন রাখতে তিনি নিজের পোষ্টার ভেনার খুলতে শুরু করেছেন। সত্যিকার অর্থে তিনি ভালো মানুষ বলেই তিনি সিলেট বিভাগের মধ্যে সর্বোচ্ছ ব্যবধানে বিজয়ী হয়েছেন।তার কাছ থেকে নি:সন্ধেহে আমরা পরিচ্ছন্ন শ্রীমঙ্গল কমলগঞ্জ আশা করতে পারবো।
এ ব্যাপারে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী জানান, হাজী মুজিবুর রহমান চৌধুরী একজন স্বজ্জন ব্যক্তি। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে থেকেই মানবিক কাজে উনার অনেক অবদান রয়েছে। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে। বিজয়ের পর পরই তিনি যে, তার পোষ্টার অপসারণ করছেন এটি একটি চমৎকার উদ্যোগ এই জন্য আমি উনাকে ধন্যবাদ জানানই।
4:35 pm, Thursday, 12 March 2026
News Title :
বিজয়ের দুই দিনের মাথায় সিলেট বিভাগে সর্বাধিক ব্যবধানে বিজয়ী ধানের শীষের প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী নিজের হাতে খুলতে শুরু করেছেন তার পোষ্টার ও ভেনার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:42:53 am, Saturday, 14 February 2026
- 70 Time View
Tag :
Popular Post
























