কুলাউড়া প্রতিনিধি:বিজ্ঞান মেলায় উদ্ভাবনী কর্মকান্ডে শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রেরণা যোগায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা জীবনে বিজ্ঞানের নানা কলাকৌশল ও আবিষ্কারের সাথে পরিচিত হতে বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের ছাত্র জীবনের মেধা বিকাশ ঘটায়। কুলাউড়া উপজেলায় দুই দিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব বক্তব্য রাখেন।
২৩ জানুয়ারী কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুই দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন। মেলার উদ্বোধন উপলক্ষে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান উক্ত মেলায় স্টল দিয়ে অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা নানা বৈজ্ঞানিক উদ্ভাবনী কর্মকান্ড প্রদর্শন করছেন তাদের স্টলে। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, একাডেমিক সুপারভাইজার শফিকুর রহমান,নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, সাংবাদিক খালেদ পারভেজ বক্স প্রমুখ।
11:04 am, Wednesday, 15 July 2026
News Title :
বিজ্ঞান মেলায় উদ্ভাবনী কর্মকান্ডে শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রেরণা যোগায়
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:49:01 pm, Tuesday, 23 January 2024
- 529 Time View
Tag :
Popular Post

























