4:28 pm, Thursday, 12 March 2026

বিজয় সরণি স্টেশনে যাত্রী নিয়ে আটকে ছিল মেট্রোরেল

ডেস্ক রিপোর্ট : যাত্রীদের যানজটের বদলে দ্রুতগতির যাতায়াতের নিশ্চয়তা দিতে চালু হয়েছিল মেট্রোরেল। কিন্তু ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেল চালুর পরে থেকেই একের পর কারিগরি ত্রুটি ও অব্যবস্থাপনায় ভুগছে মেট্রোরেল।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিজয় সরণি স্টেশনে যাত্রী নিয়ে ১০ মিনিটের বেশি আটকে ছিল মেট্রোরেল। ফার্মগেট থেকে উত্তরাগামী মেট্রোরেলটি ১২টা ২০ মিনিটে বিজয় সরণি স্টেশনে এসে আটকে পড়ে। ১২ টা ৩১ মিনিটের দিকে মেট্রোরেলটি পুনরায় যাত্রা শুরু করে।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের জিএম (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন বলেন, মেট্রোরেলে কারিগরি ত্রুটির কারণে এটি হয়েছে। দ্রুতই ঠিক করা হবে। মেট্রোরেল এ দেশে নতুন, এ জন্য আমাদের সামনে এসব চ্যালেঞ্জ আসছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় কৃষি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জ’রি’মা’না

বিজয় সরণি স্টেশনে যাত্রী নিয়ে আটকে ছিল মেট্রোরেল

Update Time : 08:20:25 am, Tuesday, 16 January 2024