11:49 pm, Monday, 19 January 2026

বিমানবন্দরে নেওয়া হয়েছে ওসমান হাদিকে

ডেস্ক রিপোর্ট : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। দুপুর সোয়া ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়ার উদ্দেশে তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়। এরইমধ্যে অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে পৌঁছে গেছে।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে অসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে সোমবার দুপুরেই গুলিবিদ্ধ ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ওসমান হাদির চিকিৎসার জন্য প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া তার চিকিৎসা-সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলেও জানানো হয়েছে। চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং অপরিবর্তিত আছে।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় রিকশায় করে যাওয়ার সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। এরপর থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

বিমানবন্দরে নেওয়া হয়েছে ওসমান হাদিকে

Update Time : 08:02:15 am, Monday, 15 December 2025