অনলাইন ডেস্ক:: দিনাজপুরের বিরামপুরে দ্রুত গতির মোটরসাইকেলের সাথে ধাক্কায় কামাল হোসেন (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার ৩ ডিসেম্বর বিকেলের দিকে উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের হরিহরপুর (পিঁয়াজবাড়ী) গ্রামের পাশে বিরামপুর-কাটলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের মৃত মনছের আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী কামাল শেখ বলেন, শনিবার বিকেলে কামাল হোসেন ৪০ দিনের কর্মসূচীর রাস্তায় মাটি কাটছিলেন। এসময় বিরামপুর থেকে কাটলার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুত গতির একটি টরসাইকেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় কামাল হোসেন। এসময় স্থানীয়রা গুরুতর আহত কালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে র্তব্যরত চিকিৎসক মাহমুদুর রহমান ডলার কালামকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মন্ডল লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
1:27 pm, Tuesday, 13 October 2026
News Title :
বিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিক নিহত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:54:21 am, Sunday, 4 December 2022
- 486 Time View
Tag :
Popular Post

























