11:33 pm, Friday, 10 July 2026

বিশ্বকাপের ফাঁকা সময়ে কী করবে বাংলাদেশ?

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ সিদ্ধান্তে শেষ পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। সহ-আয়োজক দেশ ভারত থেকে ম্যাচ সরানো না হলে আসন্ন আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ- এ সিদ্ধান্তই শেষ পর্যন্ত চূড়ান্ত। নিরাপত্তাশঙ্কার কথা উল্লেখ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এই অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই।

আইসিসি ভেন্যু পরিবর্তনে রাজি না হওয়ায় ভারত গিয়ে ম্যাচ খেলার প্রশ্নে বাংলাদেশ অনড়।

এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করেছে আইসিসি।
বিশ্বকাপের সময়টা বাংলাদেশের কোনো সূচি নেই। বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দাবি করেছিলেন, এই সময়টাতে ক্রিকেটাররা যাতে একটা প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের মাঝে থাকে। বিসিবি থেকেও তেমনটা ভাবা হচ্ছে।

এ ব্যাপারে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘ক্রিকেট অপারেশন্স এটা নিয়ে কাজ করছে। আমরা যথাসময়ে এটা জানাবো। এটা প্রসেসে আছে। ক্রিকেট অপারেশন্স বিভিন্ন কম্বিনেশনে ট্রাই করছে।

খুব অল্প সময়ে জানতে পারবেন।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বড়লেখায় বাঁশের বেড়ায় রাস্তা বন্ধ : প্রতিবাদ করায় হামলা ও শ্লীলতাহানি

বিশ্বকাপের ফাঁকা সময়ে কী করবে বাংলাদেশ?

Update Time : 08:06:39 am, Tuesday, 27 January 2026