4:28 pm, Saturday, 13 December 2025

বিশ্বকাপে শান্তির বার্তা, ‘পিস প্রাইজ’ চালু করল ফিফা

ডেস্ক রিপোর্ট : বিশ্বজুড়ে সংঘাত ও বিভাজনের আবহে এবার শান্তির বার্তা দিতে নতুন পুরস্কার ঘোষণা করল ফিফা। সংস্থাটি জানিয়েছে, ‘ফিফা পিস প্রাইজ’ নামে এই পুরস্কারটি শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সহাবস্থানের অসাধারণ উদ্যোগকে স্বীকৃতি দিতে প্রদান করা হবে।

আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে প্রথমবারের মতো এই পুরস্কার দেওয়া হবে।

বুধবার ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো ঘোষণা দেন, তবে প্রথম বিজয়ীর নাম প্রকাশে তিনি রহস্য রেখে বলেন, ‘৫ ডিসেম্বর দেখবেন।’

তিনি এই বক্তব্য দেন মায়ামির আমেরিকা বিজনেস ফোরামে, যেখানে অল্প কিছুক্ষণ আগেই ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইনফান্তিনো বলেন, ‘বর্তমানের অস্থির ও বিভক্ত বিশ্বে যারা সংঘাতের অবসান ও মানুষকে একত্রে আনতে কাজ করছেন, তাদের অবদান স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি যোগ করেন, ‘ফুটবল কিছুটা সাহায্য করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত গোলটা করতে হয় নেতৃত্বকে, যারা সত্যিকার অর্থে শান্তির জন্য কাজ করেন।’

ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, এই পুরস্কারটি প্রতি বছর ‘বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে’ একজনকে প্রদান করা হবে।

ইনফান্তিনো ও ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে অনেকে ধারণা করছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই হতে পারেন প্রথম বিজয়ী। তবে ইনফান্তিনো এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি।

‘আমার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দারুণ সম্পর্ক। আমি নিজেকে ভাগ্যবান মনে করি,’ বলেন ইনফান্তিনো।

‘আমি তাকে খুব কাছের বন্ধু মনে করি। তিনি বিশ্বকাপ আয়োজনে আমাদের অনেক সাহায্য করেছেন।’

উল্লেখ্য, গত মাসে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত তিনি পুরস্কার পাননি; যদিও নিজে ও রিপাবলিকান নেতারা এ নিয়ে সক্রিয়ভাবে লবিং করেছিলেন।

ট্রাম্প-ফিফা সম্পর্কের আরেকটি অধ্যায় যোগ হয়েছে সম্প্রতি। ফিফা ২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির আংশিক অর্থে গঠিত ১০০ মিলিয়ন ডলারের শিক্ষা প্রকল্পের বোর্ডে ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কাকে অন্তর্ভুক্ত করেছে।

ফিফার এই নতুন উদ্যোগ ‘পিস প্রাইজ’ একদিকে বিশ্ব ফুটবলে মানবিক মূল্যবোধের প্রতীক হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে ট্রাম্পের ঘনিষ্ঠতার কারণে এর রাজনৈতিক ইঙ্গিতও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন সালাহউদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন

বিশ্বকাপে শান্তির বার্তা, ‘পিস প্রাইজ’ চালু করল ফিফা

Update Time : 08:09:06 am, Thursday, 6 November 2025