1:41 am, Sunday, 9 August 2026

বিশ্বকাপে স্বাগতিক কাতারের বিদায় সবার আগে

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল স্বাগতিক দেশ কাতার। বিশ্বকাপ শুরুর ৬ দিনের মাথায় সেনেগালের কাছে হেরে নিজ দেশে হওয়া টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো কাতারকে।

শুক্রবার দ্বিতীয় ম্যাচে তারা সেনেগালের কাছে হারল ১-৩ গোলে। এর আগে গত রোববার (২০ নভেম্বর) প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে ০-২ গোলে হেরে যায় কাতার। এখন ২৯ নভেম্বর নিয়ম রক্ষায় শেষ ম্যাচ খেলতে হবে গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

প্রথম বার বিশ্বকাপ খেলতে নামলেও দেশের সমর্থকদের হতাশার চাদরে ঢেকে দিল কাতার ফুটবল দল। নেদারল্যান্ডস ছাড়া গ্রুপের অপর দুই সহজ প্রতিপক্ষ পেয়েও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।

Tag :
About Author Information

Sirajul Islam

অরক্ষিত ‘হাকালুকি উপস্বাস্থ্য কেন্দ্র’চিকিৎসা বঞ্চিত হাওর পারের হতদরিদ্র বাসিন্দারা

বিশ্বকাপে স্বাগতিক কাতারের বিদায় সবার আগে

Update Time : 09:05:59 am, Saturday, 26 November 2022