1:00 am, Wednesday, 13 May 2026

বিশ্বজুড়ে ফের বেড়েছে শনাক্ত ও মৃত্যু: থাইল্যান্ডে কারফিউ

অনলাইন ডেস্ক: ফের সারা বিশ্বে চোখ রাঙাচ্ছে মহামারি করোনাভাইরাস। বিশ্বজুড়ে ফের বেড়েছে শনাক্ত ও মৃত্যু। করোনা রোধে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে থাইল্যান্ডে। দেশটির রাজধানী ব্যাংককসহ নয়টি প্রদেশে জারি থাকবে এই কারফিউ। সোমবার (১২ জুলাই) থেকে কার্যকর হওয়া এই কারফিউ প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলবে। শুক্রবার (৯ জুলাই) এক বৈঠক শেষে এ ঘোষণা দেয় দেশটির করোনাভাইরাস টাস্কফোর্স।

ঘোষণায় বলা হয়, কারফিউ চলাকালীন খুব জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না। খোলা রাখা যাবে সুপারমার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক, ফার্মেসি ও ইলেকট্রনিকস স্টোর। তবে তা কারফিউ চলাকালীন বন্ধ থাকবে। এ ছাড়া অন্য সব দোকানপাট বন্ধ থাকবে। রাত ৯টা থেকে বন্ধ থাকবে সব গণপরিবহন। একত্রে পাঁচজনের বেশি মানুষ জড়ো হতে পারবে না। দেশটিতে করোনার তৃতীয় ঢেউয়ে শুক্রবার নতুন করে ৯ হাজার ২৭৬ জন সংক্রমিত হয়েছে। মারা গেছে ৭২ জন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার একজন মানবিক, দূরদর্শী ও কর্মঠ প্রশাসকের বিদায়

বিশ্বজুড়ে ফের বেড়েছে শনাক্ত ও মৃত্যু: থাইল্যান্ডে কারফিউ

Update Time : 08:24:21 am, Saturday, 10 July 2021