12:53 am, Thursday, 11 June 2026

বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবিতে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট :: স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া ও মাদকমুক্ত ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক মাহমুদ জুয়েল প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাজিদ বাবু, পার্থ দেব মন্ডল, আশরাফুল আলম ফকির লিংকন, যুগ্ম-সম্পাদক এ বি এম মাহমুদ আলম সরদার, মইনুদ্দিন রাজু, নিজাম উদ্দিন রিপন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিব হোসেন, সদস্য সচিব আমিনুর রহমান আমান, ইডেন কলেজ ছাত্রদলের আহবায়ক রেহানা আক্তার শিরিন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্রদল নেতারা অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান। পাশাপাশি মাদকমুক্ত ক্যাম্পাসের দাবি জানান ছাত্রদল নেতারা।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবিতে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

Update Time : 09:06:17 am, Saturday, 29 May 2021