11:41 pm, Saturday, 11 April 2026

বিশ্বে করোনায় আরও ১০ হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৩৮৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সাত লাখ ২৯ হাজার ৫৩ জন শনাক্ত হয়েছেন।

শনিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৬৯ লাখ ৫৮ হাজার ৫০২ জন। এর মধ্যে মারা গেছেন ৪৩ লাখ ৫৮ হাজার ২৭৪ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৫৫ লাখ ৭৭ হাজার ৪১৫ জন।

করোনা সংক্রমণ ও মৃ্ত্যুতে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা তিন কোটি ৭৩ লাখ ৬৪ হাজার ৭০০। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ৩৭ হাজার ১৬১ জন।

সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ২১ লাখ ৫৫ হাজার ৮২৭ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৩০ হাজার ৭৬২ জন।

সংক্রমণের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি ৩ লাখ ১৯ হাজার। আর মারা গেছেন ৫ লাখ ৬৭ হাজার ৯১৪ জন।

করোনায় সংক্রমণের তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেনের মতো দেশগুলো।

তালিকায় ২৬ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। এখন পর্যন্ত দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জন। আর মারা গেছেন ২৩ হাজার ৮১০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের সনদপত্র বিতরন ও সমাপনী অনুষ্ঠান

বিশ্বে করোনায় আরও ১০ হাজারের বেশি মৃত্যু

Update Time : 07:09:59 am, Saturday, 14 August 2021