10:11 pm, Sunday, 18 January 2026

বিশ্ব ধরিত্রী দিবস আজ

ডেস্ক রিপোর্ট :: বিশ্ব ধরিত্রী দিবস আজ শুক্রবার (২২ এপ্রিল)। পরিবেশ ও প্রকৃতি রক্ষার মাধ্যমে ধরিত্রীকে টিকিয়ে রাখাই দিবসটির একমাত্র লক্ষ্য। পরিবেশ সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর ২২ এপ্রিল বিশ্বের ১৯৩টি দেশে দিবসটি পালিত হয়ে আসছে।

পৃথিবীকে নিরাপদ এবং বাসযোগ্য রাখতে জলবায়ু সংকট এবং পরিবেশ দূষণ রোধে তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজনীয়তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে সারা বিশ্বের পরিবেশ সচেতন মানুষ আজ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে।

১৯৭০ সালে জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাস্তায় নেমে এসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রায় দুই কোটি মানুষ। সেই থেকেই দিবসটির সূত্রপাত। ১৯৭০ সালে মার্কিন সিনেটর গেলর্ড নেলসন দিবসটির প্রচলন করেন। এ কারণে পরবর্তীকালে তাকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়।

বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি ‘পৃথিবীকে রক্ষা করতে বাস্তুসংস্থানসমূহ নিরাপদ করি’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। আজ বিকেল ৪টায় সিরডাপ মিলনায়তনের সেমিনার হলে এই সেমিনার অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন পরিবেশ বিজ্ঞানী ড. আতিক রহমান।

Tag :
About Author Information

Sirajul Islam

বিশ্ব ধরিত্রী দিবস আজ

Update Time : 06:33:34 am, Friday, 22 April 2022