1:53 am, Friday, 11 September 2026

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে পেছালো বাংলাদেশ

অনলাইন ডেস্ক: বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২০ এপ্রিল) রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ২০২১ সালের এই সূচক প্রকাশ করে। সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম। ২০২০ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৫১তম। আর ২০১৯ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিলো ১৫০তম। তালকিার শীর্ষ ১০টি দেশ হলো: নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, কোস্টারিকা, নেদারল্যান্ড, জ্যামাইকা, নিউজিল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড।

প্রতিবেশী দেশগুলোর মধ্যে এবারের সূচকে  বাংলাদেশের অবস্থান সবার নিচে। সূচকে বাংলাদেশের ওপরে রয়েছে পাকিস্তান (১৪৫), ভারত (১৪২), মিয়ানমার (১৪০), শ্রীলঙ্কা (১২৭), আফগানিস্তান (১২২), নেপাল (১০৬), মালদ্বীপ (৭৯), ভুটান (৬৫)।

বাংলাদেশ প্রসঙ্গে আরএসএফের ব্যাখ্যায় বলা জানানো হয়, ২০২০ সালে করোনা সংকট এবং লকডাউন চলাকালে সাংবাদিকদের ওপর পুলিশ ও বেসামরিক সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে। মহামারি ও সমাজে তার প্রভাব নিয়ে প্রতিবেদনের জন্য অনেক সাংবাদিক, ব্লগার, কার্টুনিস্ট গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি হয়েছেন। গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে, তার ভিত্তিতে ২০০২ সাল থেকে আরএসএফ এই সূচক প্রকাশ করে আসছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে পেছালো বাংলাদেশ

Update Time : 01:45:15 pm, Tuesday, 20 April 2021