10:39 am, Sunday, 7 December 2025

বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও ২ দিন

ডেস্ক রিপোর্ট :: সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং আগামী দুই দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার (১৭ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ায় পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্রগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টা (দুই দিন) এই বর্ষণ অব্যাহত থাকতে পারে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কৃষক বাঁচলে দেশ বাঁচবে- উদ্যোগতা কুতুব উদ্দিন চৌধুরী কুলাউড়ায় কৃষি মেলায়

বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও ২ দিন

Update Time : 07:28:30 am, Friday, 17 June 2022