11:16 pm, Wednesday, 11 March 2026

বেরেঙ্গা পুঞ্জির পান ও সুপারি গাছ কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ  মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আল্লাদাদ চা-বাগান ব্যবস্থাপক কর্তৃক বেরেঙ্গা খাসিয়া পুঞ্জির ৪ টি পানজুমের ৩ হাজার পান গাছ ও ৬০টি সুপারি গাছ কেটে ফেলার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বেরেঙ্গা খাসি ইয়ুথ এসোসিয়েশনের আয়োজনে এবং আমরা শাহবাজপুরবাসী ও ইন্ডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট ফোরামের পৃথক ব্যানারে রোববার দুপুরে উপজেলার উত্তর শাহবাজপুর বাজারের বীর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বেরেঙ্গা খাসিয়াপুঞ্জির বাসিন্দাসহ ক্ষতিগ্রস্ত পরিবারের দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন ক্ষতিগ্রস্ত বেরেঙ্গা খাসিয়া পুঞ্জির হেডম্যান অলমি পরতাম। বক্তব্য রাখেন- স্থানীয় উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, ইউপি সদস্য মখসুদ আহমদ রানা, ইসলাম উদ্দিন মন্টু, মাসুক উদ্দিন, আখলিম উদ্দিন, যুবলীগ নেতা এনামুল হক, নান্টু মারা, রাজেশ পস্না, উত্তর শাহবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মতিউর রহমান জাকের, বেরেঙ্গা খাসি ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি ফেসতি লাপাসাম, সাধারণ সম্পাদক রিটান তালাং, সাংস্কৃতিক সম্পাদক ব্লেসমী বাড়েঃ, বড়লেখা ইন্ডিজেনিয়াস পিপলস ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ শর্মা, প্রচার সম্পাদক পাইলট মারলিয়া, শিক্ষার্থী স্টেফানিয়া চেল্লা, সন্তোষ পতাম, ওলমি খাসিয়া, মেলেট খাসিয়া, সুজাতা খাসিয়া প্রমুখ।
প্রসঙ্গত, গত সোমবার আল্লাদাদ চা-বাগান ব্যবস্থাপক কর্তৃক বেরেঙ্গা খাসিয়া পুঞ্জির ৪ টি পানজুমের ৩ হাজার পান গাছ ও ৬০টি সুপারি গাছ কেটে ফেলার ঘটনায় চা-বাগানের ম্যানেজার সিরাজ উদ্দিন, পাহারাদার নূর উদ্দিন ও আব্দুস সামাদের নামোল্লেখ ও আরো ১০-১২ জনকে অজ্ঞাত আসামী করে বড়লেখা থানায় লিখিত অভিযোগ করা হয়। ক্ষতিগ্রস্ত খাসিয়াদের পক্ষে বেরেঙ্গা খাসিয়া পুঞ্জির হেডম্যান অলমি পরতাম এই অভিযোগ দেন।
মানববন্ধনে বক্তারা জানান, চা-বাগানের লোকজন তাদের প্রায় ৩ হাজার পান গাছ ও ৬০ টি সুপারি গাছ কেটে ফেলেছে। তারা বিষয়টি দেখে বাধা দিতে গেলে চা-বাগানের লোকজন তাদের ওপর হামলার চেষ্টা চালায়। পরে পুঞ্জির লোকজন ছুটে এলে চা-বাগানের লোকজন চলে যায়। এসময় চা-বাগানের লোকজন খাসিয়াদের বাড়ি-ঘরে আগুন দিয়ে পুড়িয়ে তাদের বেরেঙ্গা পুঞ্জি থেকে উচ্ছেদ করবে বলেও হুমকি দিয়েছে। এতে তারা উদ্বেগ-আতঙ্কে রয়েছেন।
বক্তারা আরো জানান, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বেরেঙ্গা পুঞ্জিতে বৃটিশ আমল থেকে ৬০টি খাসিয়া পরিবারের প্রায় ৫ শত মানুষ বসবাস করেন। বংশ পরম্পরায় তারা পানজুম ও সুপারী চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। সোমবার সকাল আনুমানিক ছয়টার দিকে আল্লাদাদ চা-বাগানের ম্যানেজার সিরাজ উদ্দিনের নেতৃত্বে বাগানের পাহারাদার নুর উদ্দিন ও আব্দুস সামাদসহ কয়েকজন লোক বেরেঙ্গা পুঞ্জির দক্ষিণ পাশে খাসিয়াদের লাগানো চারটি পানজুমের ৩ হাজার পান গাছ ও ৬০টি সুপারি গাছ কেটে ফেলে। পান ও সুপারি গাছ কাটায় তাদের ১৫/২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন পাশাপাশি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। মানববন্ধনে উপস্থিত সবাই এই ঘটনায় উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় কৃষি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জ’রি’মা’না

বেরেঙ্গা পুঞ্জির পান ও সুপারি গাছ কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন

Update Time : 07:47:08 am, Tuesday, 16 May 2023