4:04 am, Wednesday, 14 January 2026

বেশিরভাগ ইউপিতেই আ.লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : সদ্য সমাপ্ত চতুর্থ ধাপের ইউপি নির্বাচন নিয়ে প্রতিক্রিয়ায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এবার দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হচ্ছে। এখানে আমরা দেখছি বেশিরভাগ ইউপিতেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর পরের অবস্থানে আছেন আওয়ামী লীগের বিদ্রোহীরা। এর পরে আছেন বিএনপি। তারা দলীয়ভাবে অংশ না নিলেও স্বতন্ত্রভাবে তাদের প্রার্থী ছিল।

দেশে আওয়ামী লীগের বিকল্প কোনো রাজনৈতিক শক্তি দেখছেন না জানিয়ে দলটির যুগ্ম সাধারণ হাছান মাহমুদ বলেন, এই নির্বাচনই প্রমাণ করে দেশে আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই, অন্য কেউ নেই।

আজ সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা জানান।

খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি বেগম খালেদার চিকিৎসা সরকারি হাসপাতাল বঙ্গবন্ধু মেডিকেলে হওয়ার কথা। কিন্তু বেগম খালেদা অনেকটা মুক্তভাবে থাকছেন। বিএনপির চিকিৎসকদের তত্ত্বাবধানেই চিকিৎসা নিচ্ছেন। সেক্ষেত্রে কোনো অবনতি ঘটলে দায় তাদেরই নিতে হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পাবনার তানভীর

বেশিরভাগ ইউপিতেই আ.লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন : তথ্যমন্ত্রী

Update Time : 08:40:08 am, Monday, 27 December 2021