3:07 pm, Wednesday, 17 December 2025

বেয়ারস্টো-ওভারটনের ব্যাটে ইংল্যান্ডের প্রতিরোধ

ক্রীড়া ডেস্ক :: বোলারদের তোপে ব্যাটিং বিপর্যয়। এরপর প্রতিরোধ। কিউইদের এমনটাই করলেন ডেরিল মিচেল ও টম ব্ল্যান্ডেল। সেই একই কাজ করে দেখালেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও জেমি ওভারটন।

আগের টেস্টে ৯২ বলে ১৩৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে ইংল্যান্ডকে জিতিয়েছিলেন বেয়ারস্টো। এবার দলের চরম বিপদের মুহূর্তেও ভয়ংকর চেহারায় দেখা গেল ডানহাতি এই ব্যাটারকে।

দ্বিতীয় দিনেই টেস্টটা হাতের মুঠোয় চলে আসতে পারত নিউজিল্যান্ডের। লিডসে প্রথম ইনিংসে ৩২৯ করা কিউইরা যে ৫৫ রানে তুলে নিয়েছিল ইংল্যান্ডের ৬ উইকেট।

সেখানে দাঁড়িয়ে বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকালেন করলেন জনি বেয়ারস্টো। সঙ্গী ছিলেন জেমি ওভারটন। সপ্তম উইকেটে ২০৯ রানের দুর্দান্ত এক জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন তারা।

বেয়ারস্টো ১২৬ বল খেলে করেছেন হার না মানা ১৩০ রান। ১০৩.১৭ স্ট্রাইকরেটের ইনিংসে ২১টি বাউন্ডারি হাঁকিয়েছেন মারকুটে এই ব্যাটার।

সঙ্গী জেমি ওভারটনও খুব পিছিয়ে নেই। ১০৬ বলে ১২ বাউন্ডারি আর ২ ছক্কায় ৮৯ রান নিয়ে তিনিও আছেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। ইংল্যান্ড পিছিয়ে আছে ৬৫ রানে।

অথচ ট্রেন্ট বোল্ট-নেইল ওয়েগনারদের তোপে ইংল্যান্ডের প্রথম চার ব্যাটারের একজনও দুই অংক ছুঁতে পারেননি। এর মধ্যে বোল্টের বলে বোল্ড হন তিনজন-অ্যালেক্স লিস (৪), জ্যাক ক্রলি (৬) আর ওলি পোপ (৫)।

জো রুটও ৫ রানের বেশি করতে পারেননি। তার উইকেটটি নেন টিম সাউদি। এরপর এক ওভারে ওয়েগনার অধিনায়ক বেন স্টোকস (১৮) আর বেন ফোকসকে (০) তুলে নিলে ৫৫ রানে ৬ উইকেট হারিয়েছিল ইংলিশরা।

Tag :
About Author Information

Sirajul Islam

বেয়ারস্টো-ওভারটনের ব্যাটে ইংল্যান্ডের প্রতিরোধ

Update Time : 05:11:05 am, Saturday, 25 June 2022