4:22 pm, Thursday, 12 March 2026

‘ব্যাড নিউজ’ ছবিতে একসঙ্গে তৃপ্তি-ভিকি

ডেস্ক রিপোর্ট : বলিউডের প্রথম সারির অভিনেতাদের একজন ভিকি কৌশল। অন্যদিকে ‘অ্যানিমেল’ ছবির বদৌলতে তৃপ্তি দিমরি এখন চর্চায় রয়েছেন। এই দুইজনকে এবার একসঙ্গে দেখা যাবে ‘ব্যাড নিউজ’ ছবিতে। মূলত ‘গুড নিউজ’ ছবির সুপারহিটের পর এবার আসতে চলেছে এর সিক্যুয়েল ‘ব্যাড নিউজ’।

সোমবার এই ছবিকে ‘ফ্র্যাঞ্চাইজি’ হিসেবে ঘোষণা করলেন নির্মাতারা।

২০১৯ সালে করণ জোহর প্রযোজিত ‘গুড নিউজ’ মুক্তি পায়। এতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, কারিনা কাপুর, দিলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আডবাণীসহ অনেকে। তবে ‘ব্যাড নিউজ’ থাকছেন সব নতুন মুখ। এই ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছেন ভিকি কৌশল ও তৃপ্তি দিমরি।

এছাড়া ‘গুড নিউজ’-এ ছিলেন পঞ্জাবি সঙ্গীতশিল্পী তথা অভিনেতা দিলজিৎ। এবার থাকছেন পঞ্জাবি সঙ্গীতশিল্পী অমরিন্দরপাল ভির্ক ওরফে অ্যামি ভির্ক। ছবিটি পরিচালনা করবেন আনন্দ তিওয়ারি।

এই মুহূর্তে কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুলভুলাইয়া ৩’ ছবির শুটিং শুরু করেছেন তৃপ্তি। অন্যদিকে, ‘ছাওয়া’ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন ভিকি। নির্মাতারা জানিয়েছেন ‘ব্যাড নিউজ’ আগামী জুলাই মাসে মুক্তি পাবে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় কৃষি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জ’রি’মা’না

‘ব্যাড নিউজ’ ছবিতে একসঙ্গে তৃপ্তি-ভিকি

Update Time : 07:34:44 am, Wednesday, 20 March 2024