5:32 am, Monday, 8 June 2026

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক :: ব্রাজিলে বুধবার ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে ৩ হাজার ৮২৯ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৩ লাখ ৪০ হাজার ৭৭৬ জনে দাঁড়াল। স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, দেশটিতে একই সময়ে নতুন করে ৯২ হাজার ৬২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে ব্রাজিলে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ৩১ লাখ ৯৩ হাজার ২০৫ জনে দাঁড়াল।

এ নিয়ে গত সাত দিনের হিসাবে গড়ে প্রতিদিন দুই হাজার ৭৫২ জনের মৃত্যু ঘটে এ ভাইরাসে, যা বিশ্বে সর্বোচ্চ। এদিকে মঙ্গলবার প্রতিদিনের মৃত্যুর ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন করোনায় চার হাজার ১৯৫ জন প্রাণ হারায়।

ব্রাজিলের সবচেয়ে জনবহুল সাও পাওলো রাজ্য করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যটিতে এ পর্যন্ত ২৫ লাখ ৭৬ হাজার ৩৬২ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৭৯ হাজার ৪৪৩ জন ।

এ ছাড়া দেশটির কমপক্ষে ২১ আঞ্চলিক রাজধানীতে হাসপাতাল বেডের ঘাটতির কারণে তাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। বিশেষকরে অ্যামাজোনাসে সনাক্ত নতুন ভাইরাস ছড়িয়ে পড়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। নতুন এ ভাইরাস অনেক বেশি সংক্রামক এবং প্রাণঘাতী।

Tag :
About Author Information

Sirajul Islam

ডেঙ্গু পুরো জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ছাড়াল

Update Time : 08:22:11 am, Thursday, 8 April 2021