12:24 am, Sunday, 12 April 2026

বড়লেখায় অবৈধ স-মিল সীলগালা : মালিকের বিরুদ্ধে মামলা

বড়লেখা প্রতিনিধি :: বড়লেখার শাহবাজপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি অবৈধ স-মিল সীলগালা করেছে। এছাড়াও আদালত করাত কলের কিছু যন্ত্রাংশ ও দুই শতাধিক ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে। রোববার বিকেলে উপজেলার শাহবাজপুর বাজারে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। এ সময় বনবিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইন্সপেক্টর ও স্থানীয় বাজার বণিক সমিতির সভাপতি উপস্থিত ছিলেন। সোমবার দুপুরে বনবিভাগ অবৈধ করাত কল মালিকের বিরুদ্ধে আদালতে মামলা করেছে।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা স্বীকার করে জানান, আব্দুল মোতালিব নামক এক ব্যক্তির শাহবাজপুর বাজারের অবৈধ স-মিল সীলগালা করেছেন। এসময় স-মিলের কিছু যন্ত্রাংশ ও ব্যাপক অবৈধ কাঠ জব্দ করা হয়। অবৈধ স-মিল মালিকের বিরুদ্ধে বিধিমোতাবেক মামলা দায়ের করতে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। অবৈধ করাত কলের বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

বনবিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে অবৈধ করাত কল মালিক আব্দুল মোতালিবের বিরুদ্ধে সোমবার দুপুরে আদালতে মামলা দায়ের করেছেন (পিওআর মামলা নং-/বড় অব ২০২১-২২)।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের সনদপত্র বিতরন ও সমাপনী অনুষ্ঠান

বড়লেখায় অবৈধ স-মিল সীলগালা : মালিকের বিরুদ্ধে মামলা

Update Time : 11:03:49 am, Monday, 6 September 2021