বড়লেখা প্রতিনিধি: এনসিসি ব্যাংক বড়লেখা শাখার উদ্যোগে গত বুধবার ছোটলেখা চা বাগানের অফিস কক্ষে চা শ্রমিকদের অংশগ্রহণে এক আর্থিক সাক্ষরতা বিষয়ক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ছোটলেখা চা বাগানের ম্যানেজার শাকিল আলমের সভাপতিত্বে ও এনসিসি ব্যাংক বড়লেখা শাখার অপারেশন ম্যানেজার আমিনুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার ম্যানেজার জয়দীপ বিশ্বাস।
চা শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত এ অনুষ্ঠানে আর্থিক স্বাক্ষরতা বিষয়ক নানা বিষয়ে, বিশেষ করে অসচ্ছল চা শ্রমিকদের সঞ্চয়ের অভ্যাস গড়ার উপর আলোকপাত করা হয়। এতে চা বাগানের অর্ধশতাধিক চা শ্রমিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
12:42 am, Saturday, 15 August 2026
News Title :
বড়লেখায় এনসিসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা কার্যক্রম
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:13:50 pm, Thursday, 29 May 2025
- 273 Time View
Tag :
Popular Post


























