2:19 am, Sunday, 15 March 2026

বড়লেখায় চা বাগানের উন্নয়ন কাজে বাধা, ম্যানেজারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আয়েশাবাগ চা বাগানের লীজকৃত ভূমির উন্নয়ন কাজে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে। এর জের ধরে গত ১২ মে বাগান ব্যবস্থাপক সমীরণ মৃধাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী বাগান ব্যবস্থাপক শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

জিডির অভিযোগ সূত্রে জানা গেছে, বিগত কয়েক মাস ধরে আয়েশাবাগ চা বাগানের সরকারি লীজকৃত ভূমিতে বাংলাদেশ চা বোর্ডের নির্দেশনা মোতাবেক বাগান কর্তৃপক্ষ উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। কয়েক দিন আগে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বেরেঙ্গা পানপুঞ্জির বাসিন্দা মৃত অনিল খাসিয়ার ছেলে কুয়ান সিং নামক এক আদিবাসি (খাসিয়া) চা বাগানের উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করে। এই ঘটনার জেরে গত ১২ মে কুয়ান সিং বাগান ব্যবস্থাপক সমীরণ মৃধার কার্যালয়ে প্রবেশ করে তাকে অশ্লীল গালিগালাজ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি-ধমকি দেয়। এতে তিনি নিরাপত্তা হীনতায় ভোগছেন।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর রবিউল হক বৃহস্পতিবার বিকেলে জানান, চা বাগান ব্যবস্থাপকের সাধারণ ডায়রির অভিযোগের তদন্ত চলছে।

Tag :
About Author Information

Sirajul Islam

অপরাধী ‘ধরিয়ে দিতে’ পুলিশের আহ্বান, মব ভায়োলেন্সের শঙ্কা

বড়লেখায় চা বাগানের উন্নয়ন কাজে বাধা, ম্যানেজারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

Update Time : 11:30:50 am, Thursday, 18 May 2023