3:16 pm, Friday, 10 April 2026

অপহরণ মামলার পলাতক আসামী বাবুল গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় ধনাঢ্য ব্যবসায়ি শশাঙ্ক কুমার দত্ত অপহরণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বাবুল আহমদকে সোমবার রাতে উপজেলার চন্ডিনগর এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে। সে গোলাপগঞ্জ থানার একটি চুরির মামলারও গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।

জানা গেছে, বড়লেখার চাঞ্চল্যকর ধনাঢ্য ব্যবসায়ি শশাঙ্ক কুমার দত্ত অপহরণ মামলার পলাতক আসামি উপজেলার চন্ডিনগর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে বাবুল আহমদের বিরুদ্ধে ২০১৭ সালের গোলাপগঞ্জ থানার একটি চুরি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গত বছর ব্যবসায়ি শশাঙ্ক কুমার দত্ত অপহরণ ঘটনার পর থেকেই সে আত্মগোপন করে। সোমবার রাত সাড়ে নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চন্ডিনগর এলাকায় অভিযান চালিয়ে বাবুলকে গ্রেফতার করে।

বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ব্যবসায়ি অপহরণ মামলার পর থেকেই এজাহারভুক্ত আসামি বাবুল আত্মগোপন করে। সোমবার রাতে বাড়িতে অবস্থান করার গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানার একটি চুরির মামলারও ওয়ারেন্ট রয়েছে। এ দুই মামলার পলাতক আসামি হিসেবে মঙ্গলবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো : আতাউর রহমান এর শেষ কর্ম দিবস সম্পন্ন

অপহরণ মামলার পলাতক আসামী বাবুল গ্রেফতার

Update Time : 10:31:40 am, Tuesday, 14 June 2022