বড়লেখা প্রতিনিধি :: বড়লেখা পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে পৌরশহরে ৫ শতাধিক অসচ্ছল, গরিব ও দিনমজুরের মাঝে ইফতার বিতরণ করেছে। উপজেলা আওয়ামী লীগের দলিয় কার্যালয় সম্মুখে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন।
পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহেদ আহমেদের সঞ্চালনায় ইফতার বিতরণের সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরমেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক ও পৌর কাউন্সিলার জেহীন সিদ্দিকি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের সদস্য সালেহ আহমেদ জুয়েল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ বাদশা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিদ্রাতুল কাদের আবির, সাংগঠনিক সম্পাদক শফিউস সামাদ জুয়েল, সাবের হোসেন জয়, রাহাত আহমদ, রাসেল আহমদ, ইমন আহমদ, রুহিন আহমদ প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক 

























