12:39 pm, Tuesday, 15 September 2026

বড়লেখায় নামাজে মারা যাওয়া মুসল্লির দাফন সম্পন্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় জামাতে মাগরিবের নামাজ আদায়ের সময়ের আকস্মিকভাবে মারা যাওয়া ফয়জুর রহমান দুখু‘র (৪৮) দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) সকাল ১১টায় সফরপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে তাঁকে সার্বজনীন গোরস্থানে দাফন করা হয়।

জানা গেছে, ফয়জুর রহমান দুখু রোববার (২২ আগস্ট) উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সফরপুর জামে মসজিদে জামাতে মাগরিবের নামাজ আদায়ের সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফয়জুর রহমান সফরপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফয়জুর রহমান দুখু’র ভাগ্নে শিক্ষক সাইদুর রহমান বাবর জানিয়েছেন, তাঁর মামা (ফয়জুর রহমান) মসজিদে জামাতে মাগরিবের সালাত আদায় করছিলেন। এসময় প্রথম রাকাতে সেজদা দিয়ে দ্বিতীয় বার সেজদা দিতে গিয়ে তিনি পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বড়লেখায় নামাজে মারা যাওয়া মুসল্লির দাফন সম্পন্ন

Update Time : 10:57:08 am, Monday, 23 August 2021