বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বন্যা দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা আড়াইটায় উপজেলার কাঠালতলী উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু।
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহিবুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেট অঞ্চলের সভাপতি কবির খান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শওকত হোসেন, সদস্য আবু নছর মো. সুফিয়ান, সংগঠনের মৌলভীবাজার শাখার সভাপতি আবুল আলা মওদুদ, সহ সভাপতি বাবুল উদ্দিন খান, সংগঠনের সিলেট অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের, মামুনুর রশীদ ও সহ সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন খান, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিল্লুর রহমান প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক 




























