4:29 pm, Friday, 9 October 2026

বড়লেখায় মাদক মামলায় ব্যবসায়ির ২ বছরের সশ্রম কারাদন্ড

বড়লেখা প্রতিনিধি ::বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাদক মামলায় সালেহ আহমদ (৪২) নামে এক মাদক ব্যবসায়িকে দুই বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেছেন। মঙ্গলবার জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। দন্ডিত আসামি সালেহ আহমদ উপজেলার বড়ময়দান গ্রামের রব উদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বছরের ১৫ মে রাতে বড়লেখা থানার এনআই জায়েদ আহমদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা বিক্রি কালে মাদক ব্যবসায়ি সালেহ আহমদকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে পুলিশ ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এব্যাপারে এসআই জায়েদ আহমদ গ্রেফতার আসামি সালেহ আহমদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেন।

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারি আইন কর্মকর্তা অ্যাডভোকেট গোপাল দত্ত জানান, রায় ঘোষিত হওয়ার পর দন্ডিত মাদক ব্যবসায়ি সালেহ আহমদকে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে শহরের ১৪টি পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ

বড়লেখায় মাদক মামলায় ব্যবসায়ির ২ বছরের সশ্রম কারাদন্ড

Update Time : 12:27:25 pm, Tuesday, 19 December 2023