বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার হিনাইনগর যুবসংঘের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে এলাকার প্রবীন মুরব্বিদের সম্মাননা ও এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সংগঠনটি।
হিনাইনগর যুবসংঘের সভাপতি জালাল আহমদের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ছায়েম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সবুর। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম জুবায়ের আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা সহকারি যুবউন্নয়ন কর্মকর্তা আলেয়া আল আমিন, সহকারি অধ্যাপক তারেক আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সমাজসেবক কবির আহমদ, উপজেলা নিসচা’ সভাপতি তাহমিদ ইশাদ রিপন। অন্যদের মধ্যে বক্তব্য দেন হিনাইনগর যুব সংঘের উপদেষ্টা হোসাইন আহমদ, ফয়েজ মিয়া, সহ সভাপতি আছার উদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক বাবুল আহমদ, দপ্তর সম্পাদক ফরহান আহমদ, প্রচার সম্পাদক হোসাইন আহমদ সাকিল, সহ প্রচার সম্পাদক খালেদ আহমদ প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক 






















