9:30 pm, Sunday, 19 July 2026

বড়লেখায় শিক্ষক আপ্তাব উদ্দিন হত্যাকাণ্ড, আরেক আসামি গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আপ্তাব উদ্দিন হত্যার ঘটনায় জড়িত আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগের দিন শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। জসিম উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সফরপুর গ্রামের মছকন আলীর ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াকুব আলী রোববার (১৩ জুন) বিকেলে বলেন, আপ্তাব উদ্দিন হত্যাকাণ্ডে জড়িত অজ্ঞাত আসামি জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সফরপুর গ্রামের মৃত আকমল আলীর ছেলে আপ্তাব উদ্দিনের সঙ্গে ভাতিজা সাব্বির আহমদ ও ভাগ্নে রিপন আহমদ গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হলেও প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো। গত ১৬ মে বাড়ির পাশে জমিতে মাছ ধরা নিয়ে আপ্তাব উদ্দিনের সঙ্গে ভাতিজা সাব্বির আহমদ ও ভাগ্নে রিপন আহমদ গংদের ঝগড়া হয়। একপর্যায়ে তারা দা ও লাটিসোটা নিয়ে আপ্তাব উদ্দিনের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৭ মে ভোরে তিনি মারা যান। এই ঘটনায় নিহত শিক্ষক আপ্তাব উদ্দিনের ছেলে তানভীর আহমদ থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ভাতিজা সাব্বির আহমদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এই ঘটনায় গত ০৯ জুন নিহত শিক্ষক আপ্তাব উদ্দিনের ছোটভাই রাজনগর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত আপ্তাব উদ্দিনের পরিবারের অভিযোগ, শাহীদুল ইসলামের নির্দেশে বড়ভাই আপ্তাবকে উদ্দিনকে হত্যা করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।

বড়লেখায় শিক্ষক আপ্তাব উদ্দিন হত্যাকাণ্ড, আরেক আসামি গ্রেপ্তার

Update Time : 12:04:45 pm, Sunday, 13 June 2021