3:20 am, Thursday, 17 September 2026

বড়লেখায় ২১ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

বড়লেখা প্রতিনিধি :: বড়লেখা উপজেলা পরিষদ সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে হেলমেটহীন, লাইসেন্স বিহীন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ২১ মোটরসাইকেল আরোহীকে ১৭ হাজার ৭শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে মোটরযান আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় থানা পুলিশ আদালতকে সহযোগিতা করে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, দন্ডিত মোটরসাইকেল আরোহীদের মাথায় হেলমেট ব্যবহারসহ হালনাগাদকৃত সংশ্লিষ্ট ডকুমেন্টস নিয়ে রাস্তায় বের হওয়ার জন্য তাদেরকে পরামর্শ দেয়া হয়। প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রদল

বড়লেখায় ২১ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

Update Time : 05:10:53 am, Friday, 5 August 2022