4:07 am, Sunday, 19 April 2026

বড়লেখায় ৫০ বোতল অবৈধ ভারতীয় মদসহ গ্রেফতার ১

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল দক্ষিণ গান্ধাই এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে বিজিবি ৫০ বোতল অবৈধ ভারতীয় মদসহ মো. লিচু মিয়া ওরফে লেইছ মিয়াকে (৩২) গ্রেফতার করেছে। লেইছ মিয়া বোবারথল দক্ষিণ গান্ধাই গ্রামের মৃত মসুদ আলীর ছেলে। মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে সীমান্তের মেইন পিলার ১৩৮০/৬ এস হতে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে অভিযান পরিচালনা করে ৫০ বোতল ভারতীয় মদসহ মো. লিচু মিয়া ওরফে লেইছ মিয়াকে বিজিবি জোয়ানরা গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে একটি মুঠোফোন, টেলিটক ও ভারতীয় জিআইও সিম উদ্ধার করা হয়। এই ঘটনায় শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির বোবারথল ক্যাম্পের নায়েক সুবেদার মো. সোলেমান আলী বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়লেখা থানায় একটি মামলা করেছেন।

বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ শনিবার সন্ধ্যায় জানান, গ্রেফতার আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আদিবাসীদের জায়গা দখল ঘটনার একটি মামলা ছিল। এ মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে ওই মামলায়ও গ্রেফতার দেখানো হয়েছে।’

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার হাওরে বোরো ধান কাটার মহোৎসব

বড়লেখায় ৫০ বোতল অবৈধ ভারতীয় মদসহ গ্রেফতার ১

Update Time : 12:31:45 pm, Saturday, 11 September 2021