9:57 pm, Sunday, 19 July 2026

বড়লেখায় ৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় ৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ন’টার দিকে পৌরসভার পানিধার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা পুলিশ জব্দ করেছে। বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হচ্ছে- উপজেলার সদর ইউনিয়নের ডিমাই গ্রামের আব্দুস সালামের ছেলে কামাল আহমদ (২৫), আব্দুস সবুরের ছেলে জাহিদ আহমদ (১৯) ও মৃত নূর উদ্দিনের ছেলে মিজানুর রহমান (১৯)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ন’টার দিকে পৌরসভার পানিধার এলাকায় থানার এসআই জাহেদ আহমদের নেতৃত্বে এএসআই আব্দুর রহিমসহ একদল পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারি কামাল আহমদ, জাহিদ আহমদ ও মিজানুর রহমানকে গ্রেফতার ও অটোরিকশা জব্দ করা হয়।

থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার গাঁজাসহ ৩ যুবককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার আদালতের মাধ্যমে এদের কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।

বড়লেখায় ৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

Update Time : 10:18:37 am, Thursday, 17 June 2021