বড়লেখা প্রতিনিধি:: বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন সাবেক যুবলীগ নেতা ও মাধবকু পর্যটক সহায়ক ও উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক কবির হোসেন। বড়লেখা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্নাঙ্গ কমিটিকে গত ৬ ডিসেম্বর অনুমোদন দেওয়া হয়েছে। মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ নাজমুল হক ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি স্বাক্ষরিত ৩৬ সদস্য বিশিষ্ট বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্নাঙ্গ কমিটিতে সাবেক যুবলীগ নেতা ও তরুণ সমাজসেবক কবির হোসেনকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনোনীত করা হয়েছে। এ পদে মনোনীত করায় কবির হোসেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ নাজমুল হক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক ফারহাদ আহমদসহ সংশ্লিষ্ট সকলের প্রি কৃতজ্ঞতা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক 

























