7:06 pm, Friday, 16 January 2026

বড়লেখা সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় তেলবাহি লরীর ধাক্কায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী শাহীন আহমদ (৩৫) পাঁচ দিন মারা গেছেন। শনিবার সকালে ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের দোহালিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুন মঙ্গলবার দুপুরে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের বড়লেখা উপজেলার কাঠালতলী ব্র্যাক অফিস সংলগ্ন সড়কে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি তেলবাহি লরী মোটরসাইকেল আরোহী শাহীন আহমদকে ধাক্কা দেয়। এতে শাহীন গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আজির উদ্দিন দুর্ঘটনায় আহত শাহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

বিসিবির প্রতিটি টাকায় ক্রিকেটারদের কষ্ট মিশে আছে: মিরাজ

বড়লেখা সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Update Time : 09:15:21 am, Sunday, 3 July 2022