11:03 pm, Thursday, 8 October 2026

‘ভারতকে হারানোর বিশ্বাস না থাকলে এশিয়া কাপ জয়ের স্বপ্ন কেন?’

ডেস্ক রিপোর্ট : এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশের অতীত পরিসংখ্যান খুব একটা স্বস্তিদায়ক নয়।

দুই দলের মুখোমুখি ২৪ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ৩টি, ভারতের জয় ২১টি। এমন সমীকরণ সামনে রেখে সেমিফাইনালে নামতে হবে নিগার সুলতানা জ্যোতির দলকে।

প্রতিপক্ষ হিসেবে ভারত কঠিন হলেও ম্যাচটি নিয়ে ভয় পাচ্ছেন না বাংলাদেশের ব্যাটার শারমিন আক্তার। তিনি মনে করেন ভারতের বিপক্ষে জিততে না পারলে এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখারও অর্থ নেই।

ক্রিকবাজকে তিনি বলেন, ‘আমরা যদি বিশ্বাসই না করি যে ভারতকে হারাতে পারি, তাহলে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখারও মানে নেই। এশিয়া কাপ জিততে হলে কোনো না কোনো সময় ভারতকে হারাতেই হবে, সেটা সেমিফাইনাল হোক কিংবা ফাইনাল।

নিজেদের ওপর বিশ্বাস থাকতেই হবে।’
ভারতের মতো বড় দলের বিপক্ষে খেললে দলের মধ্যে বাড়তি উদ্দীপনা কাজ করে বলেও মনে করেন শারমিন। তবে সেমিফাইনালে প্রতিপক্ষের নামের চেয়ে নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘ভারতের বিপক্ষে খেললে সবার মধ্যেই ভালো করার একটা ইতিবাচক অনুভূতি থাকে। ভারত এশিয়ার ক্রিকেটে বড় একটি নাম। তাদের বিপক্ষে ভালো করার তাগিদও থাকে। আমরা যদি নিজেদের পরিকল্পনা অনুযায়ী ভালো খেলতে পারি, তাহলে জয়ের ভালো সুযোগ তৈরি হবে।’

২০১৮ সালের এশিয়া কাপ বাংলাদেশের জন্য বড় অনুপ্রেরণা। সেবার গ্রুপ পর্ব ও ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই আসরের স্মৃতিই এবার সামনে আনছেন শারমিন, ‘২০১৮ সালের এশিয়া কাপেও আমরা চ্যাম্পিয়ন হওয়ার পথে ভারতকে গ্রুপ পর্বে হারিয়েছিলাম, এরপর ফাইনালেও হারিয়ে শিরোপা জিতেছিলাম। ভারত অবশ্যই বড় দল। কিন্তু তাদের হারাতে পারলে এশিয়া কাপ জয়ের পথ অনেকটাই সহজ হয়ে যায়।’

২০১৮ সালের পর টি-টোয়েন্টিতে ভারত-বাংলাদেশ ১৩ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র একবার, ভারত জিতেছে ১২ ম্যাচে। তবে এসব পরিসংখ্যান নিয়ে ভাবছেন না শারমিন, ‘নকআউট ম্যাচে প্রতিপক্ষ যেই হোক, তাকে কঠিন দল হিসেবেই দেখতে হবে। এখন আমাদের মূল লক্ষ্য মাঠে গিয়ে খেলাটা উপভোগ করা, ভুল যতটা সম্ভব কম করা এবং জয়ের জন্যই খেলা। সেমিফাইনালে কে কত বড় দল, সেটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়।’

বাংলাদেশের শক্তি বোলিংয়ে, ভারতের ব্যাটিংয়ে—দুই দলের শক্তির জায়গা আলাদা। তবে ভারতের বিপক্ষে শুধু বোলিং দিয়ে নয়, ব্যাটিংয়েও ভালো করতে হবে বলে মনে করেন উইকেট কিপার এই ব্যাটার, ‘এখনও কিছুই অসম্ভব নয়। ভারত শক্তিশালী দল, তাদের মূল শক্তি ব্যাটিং। আর আমাদের শক্তি বোলিং। আমরা যদি বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাও ভালো করতে পারি এবং নির্দিষ্ট দিনে ভালো খেলতে পারি, তাহলে আমি সত্যিই বিশ্বাস করি, আমরা ভারতকে হারাতে পারি।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে শহরের ১৪টি পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ

‘ভারতকে হারানোর বিশ্বাস না থাকলে এশিয়া কাপ জয়ের স্বপ্ন কেন?’

Update Time : 08:28:19 am, Thursday, 10 September 2026