5:03 pm, Thursday, 18 June 2026

ভারতের অন্ধ্রপ্রদেশে ভারি বৃষ্টিতে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশে ভারি বৃষ্টিতে দেখা দেওয়া বন্যায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু ও শতাধিক ব্যক্তির ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

ভয়াবহ বন্যায় মন্দিরের শহর তিরুপতিতে কয়েকশ তীর্থযাত্রী আটকাও পড়েছেন।

এনডিটিভি জানিয়েছে, দুর্যোগকালীন পরিস্থিতির কারণে তিরুমালা পাহাড়ে যাওয়ার ঘাট সড়ক ও অন্যান্য পায়ে হাঁটার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এই পাহাড়েই বিখ্যাত ভেঙ্কটেশ মন্দিরের অবস্থান।

তিরুপতির উপকণ্ঠে স্বর্ণমুখী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে; জলাধারগুলোর পানি উপচে পড়ছে।

পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ও রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা দলগুলোকে মোতায়েন করা হয়েছে; উদ্ধার অভিযানও চলছে পুরোদমে।

বন্যায় অসংখ্য সড়ক ও রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রায়ালাসিমা অঞ্চলেই এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে আছে চিতোর, কাড়াপা, কুর্ণল ও অনন্তপুর।

বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে অন্ধ্রের ছেয়েরু নদীর উপচে পড়া পানি লোকালয়ে ঢুকে পড়েছে। বন্যায় অন্নময় সেচ প্রকল্পেরও ব্যাপক ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ কাড়াপা বিমানবন্দর বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ভারতের অন্ধ্রপ্রদেশে ভারি বৃষ্টিতে নিহত ১৭

Update Time : 06:33:28 am, Saturday, 20 November 2021