6:33 am, Thursday, 19 February 2026

ভারতের উপহারের ৩০ অ্যাম্বুলেন্স বেনাপোলে পৌঁছেছে

ডেস্ক রিপোর্ট :: চলতি বছরের মার্চে বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী।

সেই উপহারের প্রথম চালানের ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে।

ভারতের পেট্রাপোল শুল্ক কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে অ্যাম্বুলেন্সগুলো আজ শনিবার সকালে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।

আজই বন্দর থেকে ৩০টি অ্যাম্বুলেন্সই ছাড়পত্র নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে।

ভারতীয় হাইকমিশন সূত্র জানা যায়, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলার বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে ৩০টি অ্যাম্বুলেন্স আজ সকালে বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে।

বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে পর্যায়ক্রমে পৌঁছাবে। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে।

বেনাপোল কাস্টম হাউসের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে আজ শনিবার সকালে বেনাপোল বন্দরে ৩০টি অ্যাম্বুলেন্স এসেছে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নামে এসব অক্সিজেন সংবলিত অ্যাম্বুলেন্স আসার জন্য উত্তরা মোটরস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট কাস্টমস কার্গো শাখায় গেটপাশ (আইজিএম) এনট্রি করেছে। বন্দর থেকে অ্যাম্বুলেন্সগুলো ছাড়পত্র নেয়ার জন্য কাজ করছেন তারা।

Tag :
About Author Information

Sirajul Islam

বাংলাদেশ: স্থিতিশীলতা, সুরক্ষা ও কৌশলগত ভবিষ্যতের প্রশ্নে ভারতের ভূমিকা

ভারতের উপহারের ৩০ অ্যাম্বুলেন্স বেনাপোলে পৌঁছেছে

Update Time : 06:01:55 am, Saturday, 7 August 2021