4:54 am, Wednesday, 14 January 2026

ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা ঢাকায়

ডেস্ক রিপোর্ট : দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে তিনি ঢাকায় অবতরণ করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

জানা গেছে, শ্রিংলা ঢাকা সফরের শুরুর দিন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। তার পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ ছাড়া বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

এদিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ১৫ ডিসেম্বর তিন দিনের সফরে তার ঢাকা আসার কথা রয়েছে। ভারতের রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দের এটি প্রথম বাংলাদেশ সফর হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পাবনার তানভীর

ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা ঢাকায়

Update Time : 06:37:23 am, Tuesday, 7 December 2021