12:39 am, Wednesday, 7 October 2026

ভারতে গিয়ে ইনিংস ব্যবধানে জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক : ভারত সফরে প্রথম চার দিনের ম্যাচে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিপক্ষে ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ এ দল।

চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে তামিলনাড়ুকে ইনিংস ও ৪ রানের ব্যবধানে হারিয়েছে বিসিবি একাদশ। দ্বিতীয় ইনিংসে তামিলনাড়ুকে ২৫২ রানে অলআউট করেছে তারা। তামিলানাড়ু সফরে চার দিনের দুই ম্যাচ সিরিজে বিসিবি একাদশ এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

প্রথম ইনিংসে অধিনায়ক মিঠুনের অপরাজিত ১৫৬ ও সাদমান ইসলামের ৮৯ রানে ৯ উইকেটে ৩৪৯ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায় তামিলনাড়ু। ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসেও ৯৮ রানে হারায় ৬ উইকেট।

তবে সেখান থেকে আদিত্য গণেশের ব্যাটে ৬ উইকেটে ১৩৩ রানে তৃতীয় দিন শেষ করে তারা। আদিত্য ৪১ ও ৯ রানে অপরাজিত ছিলেন অজিত রাম। ইনিংস হার এড়াতে হাতে ৪ উইকেট নিয়ে শেষদিনে তামিলনাড়ুকে করতে হতো ১২৩ রান।

এদিন শুরুতেই ফেরেন গণেশ। যদিও অজিত রাম ও অশ্বিন ক্রিস্ট অষ্টম উইকেটে শতরানের জুটিতে প্রতিরোধ গড়েন। ইনিংস হার প্রায় এড়িয়েই ফেলছিলেন তারা। দুজনে পেয়েছেন ফিফটি।

তবে ১ রানের ব্যবধানে দুজনেই ফিরে গেলে ২৫২ রানেই অলআউট হয় স্বাগতিকরা। অজিত ৫৫ ও অশ্বিন করেন ৫৭ রান। বাংলাদেশের পক্ষে বাহাঁতি স্পিনার তাইজুল নেন ৫ উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া পেসার রেজাউর রহমান রাজার শিকার ২ টি।

Tag :
About Author Information

Sirajul Islam

চোরাই মোটরসাইকেল, ০২টি গরু ও ০১টি প্রাইভেট কার উদ্ধার, ৩ জন গ্রেফতার

ভারতে গিয়ে ইনিংস ব্যবধানে জয় বাংলাদেশের

Update Time : 07:49:09 am, Saturday, 29 October 2022