4:44 pm, Thursday, 12 March 2026

ভাসুরের জন্য মনোনয়নপত্র জমা দিলেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক ::মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সঙ্গে গিয়ে মনোনয়ন জমা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

বুধবার বিকালে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন কামরুল আহসানের ছোট ভাই ও চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার।

মনোনয়ন জমা দেয়ার সময়ে গণমাধ্যমকে মাহিয়া মাহি বলেন, ‘আমার স্বামীর বড় ভাইয়ের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছি।
আশা করি তিনি আওয়ামী লীগের পক্ষে সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোনয়ন পাবেন। ’

আসন্ন ৫ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি ও জমা দেয়ার শেষ দিন ছিল আজ বুধবার। গাজীপুর, সিলেট, বরিশাল, রংপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশিত প্রার্থী ৪১ জন।

আগামী ২৫মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল, ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সর্বোচ্চ গাজীপুরে ১৭ জন ও সর্বনিম্ন রাজশাহীতে ৩ জন। প্রত্যাশী সকলেই নিজেদের যোগ্য মনে করেন নগরপিতা হিসেবে। তবে দল যাকে তাকেই সমর্থন দেয়ার কথাও জানিয়েছেন তারা।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় কৃষি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জ’রি’মা’না

ভাসুরের জন্য মনোনয়নপত্র জমা দিলেন মাহিয়া মাহি

Update Time : 10:34:13 am, Thursday, 13 April 2023