5:50 pm, Thursday, 18 June 2026

ভেঙেই গেল সারা-শুভমনের প্রেম?

বিনোদন ডেস্ক:বলিউড তারকাদের প্রেমের কেচ্ছা নতুন নয়। কারও প্রেম জুড়ছে তো কারও প্রেম ভাঙছে। তেমনই বলিউডের অন্দরে কান পাতলেই সারা আলি খান ও ক্রিকেটার শুভমন গিলকে নিয়ে নয়া গুঞ্জন শোনা যাচ্ছে।

সূত্রের খবর দিয়ে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, সারা ও শুভমন একে অপরকে আনফলো করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটদুনিয়া।

হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন সারা ও শুভমন— আপাতত তা নিয়েই চর্চা তুঙ্গে। তবে কি সত্যিই পথ আলাদা হল তারকা জুটির? তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

সারার সঙ্গে শুভমনের প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। শোনা যাচ্ছে, সইফকন্যা সারার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছিলেন শুভমন। তবে কেন একে অপরকে আনফলো করলেন, এই প্রশ্নই সকলের মুখে মুখে৷

রেস্তোরাঁয় প্রথম দুজনকে একসঙ্গে দেখা যায়। তারপর বিমানেও সারা ও শুভমনকে ডিনার করতে দেখা যায়৷ সেখান থেকেই শুরু হয় প্রেমের চর্চা। তবে বর্তমান খবর বলছে, এবার পুরোপুরি পথ আলাদা হয়েছে সারা ও শুভমনের৷

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভ‚মিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬

ভেঙেই গেল সারা-শুভমনের প্রেম?

Update Time : 07:54:32 am, Sunday, 28 May 2023